ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে নানিয়ারচরে প্রদর্শনী মাঠ দিবস

মাহাদি বিন সুলতান (রাঙ্গামাটি প্রতিনিধি)
জানুয়ারি ২৬, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

২০২৫-২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার দ্বিচান পাড়া এলাকায় এই সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়ার সভাপতিত্বে এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী, অতিরিক্ত উপপরিচালক অরুন চন্দ্র রায় ও পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শাহরিয়াজ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের জন্য সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আপনাদের সার বিজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বাজারে বিভিন্ন ভেজাল ভোজ্য তেল ব্যবহার না করে আপনারা আপনাদের উৎপাদিত তেল ব্যবহার করবেন। এতে আপনারা সুস্বাস্থ্যের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।