ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বাণিজ্যিক নগরী গড়ে তুলার আশ্বাস জামাত প্রার্থীর

নিউজ ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

মনোনয়নোর বৈধতা ফিরে পেয়ে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে শুরু থেকেই বিরামহীন প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। দিন কিংবা রাত যাচ্ছেন মানুষের দোরগোড়ায়। বাজার, সড়ক মাড়িয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্টে পৌঁছাচ্ছেন সশরীরে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় নগরীর কোরবানিগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, অতীতেও চাঁদাবাজদের জন্য ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই। বর্তমানেও পারছে না। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোরবানিগঞ্জের ব্যবসায়ী সহ সারাদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এছাড়াও বলেন, গত সতের বছর ধরে মানুষ ছিলেন পরাধীন। সেই দিনগুলোর কথা নিশ্চয় আপনাদের মনে আছে। ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। তবে এবার নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন আপনারা। “হ্যা” ভোটের মাধ্যমেই বিজয় হবে দাঁড়ি পাল্লার। বিজয় হবে নতুন বাংলাদেশের।

তিনি আরও বলেন দেশের টাকা বিদেশে পাচার রোধে কঠোর অবস্থানে থাকবে জামায়াতে ইসলামী । এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষের বেতন হবে দ্বিগুণ। বাজার দর থাকবে স্থিতিশীল। দেশে শান্তি প্রতিষ্ঠায় জামায়াত ইসলামি বদ্ধপরিকর। তাই জামায়াত ইসলামিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. একে এম ফজলুল হকের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।