রবিবার বিকালে এই অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম ৯ আসনের পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক , অফিস উদ্বোধন কালে তিনি বলেন, বিগত সরকার স্বাধীনতা খর্ব করেছে, আপনারা সবাই জানেন, দাঁড়ি পাল্লা মার্কা মানে গণমানুষের মার্কা আমি কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে সুন্দর একটা দেশ উপহার দিতে চাই।
সারাদেশে এখন দাঁড়ি পাল্লার জোয়ারে ভেসে যাবে চাঁদাবাজদের গডফাদাররা। আমি আশাবাদী এবারের ভোট দাঁড়িপাল্লাকে সমর্তন করলে এগিয়ে যাবে দেশ ।এটা হচ্ছে ভিআইপি আসন, আমরা আগে স্বাধীন ছিলাম না এখন জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশ হিসেবে পেয়েছি। আমরা ১১ দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ গেলেও চাঁদাবাজ যায়নি নতুন চাঁদা বাজী শুরু করেছে। সিটি করর্পোরেশন ও চাঁদা বাজী শুরু করেছে ময়লা নিলে টাকা দিতে হবে এসব চাঁদা বন্ধ করতে হবে। আমরা ক্ষমতায় গেলে সবকিছু নতুনত্ব আসবে।কদমতলি নয় সারা ৯ আসনের মাদকাসক্ত, কিশোর গ্যাং, নিমূল হবে যদি আপনারা ইনসাফের কথা চিন্তা করে দাঁড়ি পাল্লায় ভোট দেন। একশ বছর পিছিয়ে আছি আমরা। টাকা পাচার করে মানুষের ভিতর দূর্ভোগ সৃষ্টি করেছে তাদের কে ঐক্য হতে দেওয়া যাবেনা।
১১ দলের সঙ্গে কথা হয়েছে সবাই একসাথে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD