ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ক্রিকেট প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত আন্তঃ হাউজ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা গত বুধবার কলেজ মাঠে শেষ হয়। খেলায় রোমান সানা হাউজ ৬ উইকেটে ইমরানুর রহমান হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন রকি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মো. শহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী। সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃ হাউজ মহাসচিব জিকু কুমার নাথ, কলেজের প্রভাষক শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, আসলাম হোসাইন এবং মো আলমগীর কবির।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।