ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান

মাসুম বিল্লাল ফারদিন
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জামিনের আশায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক খলিলুর রহমান (৮৫)। ন্যাশনাল ব্যাংকের দায়ের করা সাতটি মামলায় তিনি অভিযুক্ত।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার একটি মহানগর আদালতে মামলাগুলোতে জামিন চাইতে হাজির হন খলিলুর রহমান। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাঁকে হাতকড়া ও হেলমেট পরিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

সূত্র জানায়, গ্রেপ্তারের পর সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে পুলিশ প্রহরায় তাঁকে কারাগার থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁর পক্ষে আবারও জামিন আবেদন করা হলে আদালত সেটিও নামঞ্জুর করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খলিলুর রহমানসহ ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তাঁর বিরুদ্ধে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।