চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকায় মোহাম্মদ সুমন (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খাজা গরিবে নেওয়াজের আস্তানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ সুমন পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য হোসেন জানান, তিনি বর্তমানে পারিবারিক কারণে ঢাকায় অবস্থান করছেন। স্থানীয় সূত্রে হত্যাকাণ্ডের খবর পেয়েছেন বলে নিশ্চিত করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দীন আহমেদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। তিনি নিহতের পরিবারকে সর্বোচ্চ আইনি সহযোগিতার আশ্বাস দেন।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD