গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) খুলশী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফরহাদ (২৭)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন সেগুন বাগান এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন রেল স্টেশনের টিকিট কাউন্টারের দক্ষিণ পাশে জিন্নাতের ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলশী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ লোকমান হোসেন।
অভিযান চলাকালে পুলিশ ফরহাদকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে একটি কালো রঙের স্টিলের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে। বন্দুকটির বাটসহ দৈর্ঘ্য ছিল ১৮ ইঞ্চি এবং এতে ফায়ারিং পিন, ট্রিগার ও হ্যামার সংযুক্ত ছিল। এছাড়া তার কাছ থেকে একটি লাল রঙের কার্তুজ এবং একটি সবুজ রঙের খালি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত ফরহাদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা নং-১৫, তারিখ-৩১/০১/ ২০২৫, ধারা- ৬(২)/৮/৯/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; ২। সিএমপি এর খুলশী থানার মামলা নং-১১/১৬২, তারিখ-১২/০৫/২১, খারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩। সিএমপি এর খুলশী খানার মামলা নং-১২/১৬৩, তারিখ-১২/০৫/২১, ধারা-১৪৩/১৮৬/২২৪/২২৫/৩৫৩ পেনাল কোড-১৮৬০। ৪। সিএমপি এর খুলশী থানার মামলা নং-১৭/২১৭, তারিখ-১৫/০৮/১৮, ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৫। সিএমপি এর খুলশী থানার মামলা নং-৩/০৩, তারিখ-০৫/০১/২০, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলায় অভিযুক্ত আছে মর্মে মামলা রয়েছে।

