ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামাবাদ মসজিদে হামলার নিন্দা চীনের, পাকিস্তানের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছে চীন। পাকিস্তান সরকারের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। খবর বিডিনিউজের।

রোববার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবারের ওই হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে তারা আরও বলেছে, চীন এ হামলার তীব্র নিন্দা জানায় এবং যে কোনো ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার ইমামবাড়া কাসর–ই–খাদিজাতুল কুবরা মসজিদে হামলার ঘটনা ঘটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।