ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে এন বোরহানের ব্যাপক প্রচারণা

NewsDay 24
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মাঠে করছেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের অন্যতম সংগঠক এন বোরহান উদ্দিন।

৯ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে চট্টগ্রাম-৯ আসনে চট্টগ্রাম মহানগর যুবদল সংগঠক এন বোরহান উদ্দিন।সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ,এবং পথসভাসহ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদল সংগঠক এন বোরহান উদ্দিন জানান,আবু সুফিয়ান একজন পরীক্ষিত,জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে তিনি চট্টগ্রাম-৯ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি,
সে সাথে তিনি আরো বলেন, ধানের শীষের প্রতিক ,এটি দেশনায়ক তারেক রহমানের প্রতিক ,এটি বেগম খালেদা জিয়ার প্রতিক ,এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিক ,এবং এটি এ দেশের আপামর জনতার আস্থার প্রতিক সুতরাং নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সকলকে এই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় যুবদলের সাবেক সদস্য -রবিউল হোসেন , মো:সাগর ,ইমরান ,ইউসুপ ,আসিফ ,ইকবাল,পাঁচলাইশ থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম ,দিলুয়ারা জাহান কলেজ ছত্রদলের সহ সভাপতি মিসকাত,বাকলিয়া
থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রকি,বাকলিয়া থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য টিপু ,,বাকলিয়া কলেজ ছাত্রদল নেতা সাবিত ,অপুর্ব, তামিম, আরিয়ান ,ইফতি ,মডেল কলেজ ছাত্রদল নেতা রহমান ,রুবেল ,ইমন , সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।