ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-২ আসনে ধানের শীষের জয়, বিপুল ভোটে জয়ী আব্দুল বারী

মোঃ আলেক উদ্দীন- জয়পুরহাট জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল বারী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আসন নং ৩৫-এর এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া আলহাজ আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট।

১০৪টি কেন্দ্রের সম্পূর্ণ ফলাফলে দেখা যায়, প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৫ হাজার ৫ শত ৪৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী আব্দুল বারী। ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে বেপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সব কেন্দ্রের ফলাফল সুষ্ঠুভাবে গণনা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।