নানিয়ারচর-লংগদু সড়কে উন্মোচিত হলো সম্ভাবনার দ্বার। লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচর সংযোগ সড়ক প্রকল্প ৩ উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এই সড়কের এলাইনমেন্ট (নকশা সড়ক) তৈরী করা হয়।
রোববার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুর্শিদ এর উদ্যোগে লংগদু হতে নানিয়ারচরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।
এসময় অর্ধশতাধিক মোটর সাইকেলে চড়ে শতাশিক আরোহী এই ভঙ্গুর সড়ক প্রদক্ষিণ করে নানিয়ারচর জেলা পরিষদ রেষ্ট হাউজ এসে মিলিত হয়।
জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ জানান, মোটর সাইকেল আরোহীরা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করে। এর মাধ্যমে নানিয়ারচর উপজেলার সাথে লংগদু উপজেলার সড়ক যোগাযোগ স্থাপন হলো এবং যোগাযোগ, ব্যবসা বানিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলেও জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

