ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত থাকার আহ্বান জানিয়েছেন সাবেক কাউন্সিলর মাহফুজ

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ভাষা শহীদদের। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে সকল বীর সন্তান আত্মোৎসর্গ করেছিলেন, জাতি চিরদিন তাদের কাছে ঋণী হয়ে থাকবে।

তিনি বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। তাদের এই ত্যাগ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামেও অনুপ্রেরণা যুগিয়েছে এবং আমাদের জাতীয় চেতনার ভিত রচনা করেছে।

মাহফুজুল আলম আরও বলেন, একুশের চেতনা শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাংস্কৃতিক বিকাশের প্রেরণা। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

তিনি সকলকে মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত থাকার আহ্বান জানান এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরিশেষে তিনি মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।