ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তাঁদের সবারই অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানিয়েছে পুলিশ।

দগ্ধ ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক ডা. রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামের দুই নারী এবং সাখাওয়াত নামের এক ব্যক্তির শরীরের শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকিদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে ৪টা ১৫ মিনিটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।