ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

NewsDay 24
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের ৩৫০ জন শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি কানু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবিন এর সঞ্চালনায় শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন বিভিন্ন বিপদে আপদে সবসময় শ্রমিকদের পাশে থেকেছে। যার উদাহরণ এই ইফতার সামগ্রী বিতরণ। আমি চাইবো তাদের এই ধারা অব্যাহত রেখে তারা কাজ করে যাবেন।পাশাপাশি পরিবহন সেক্টরের চাঁদাবাজির বিরুদ্ধেও হুশিয়ারি দেন তিনি

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু, হাজি জসিম ,১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বি এন পির যুগ্ন আহবায় আব্দুল মান্নান, ১৮ নং ওয়ার্ড বি এন পির যুগ্ন আহবায়ক আলহাজ হারুন রশিদ, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম আলমগীর চৌধুরী সহ অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের জন্য সমাজসেবা মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।