ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী জেলা সমিতি-চট্টগ্রাম-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহাগ আরেফিন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলা সমিতি-চট্টগ্রাম-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর পাঁচতারকা হোটেল Radisson Blu Chittagong Bay View-এর মোহনা হলে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ ওবায়দুল হক কানন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর সার্বিক তত্ত্ববধানে সমিতির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং বিশেষ করে নরসিংদী ও চট্টগ্রামের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে ও ভিন্ন জেলায় অবস্থানরত নরসিংদীবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। তারা ভবিষ্যতেও সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দোয়া শেষে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা ইফতারে অংশ নেন। ইফতার পর্বে ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও নরসিংদী জেলা সমিতি-চট্টগ্রাম এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।