ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেতৃত্ব হারালেন রশিদ, নতুন অধিনায়ক ইব্রাহিম

নিউজ ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে  আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রশিদ খানকে। তার জায়গায় নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। টি-টোয়েন্টিতে রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম। রশিদের নেতৃত্বে বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠতে ব্যর্থ হয় আফগানিস্তান।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দল ঘোষণা করেছে এসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মাদ ইশাক। ওয়ানডে দলেও জায়গা পাননি তারা।

টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ব্যাটার নুর রহমান, স্পিন অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ ও পেসার ফরিদ আহমাদ।

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন বিশ্বকাপে তিন ম্যাচ খেলা পেসার জিয়া উর রহমান শারিফি। ওয়ানডে দলে ফিরেছেন ফারিদ আহমাদ মালিক।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলংকা। ১৩, ১৫ এবং ১৭ মার্চ শারজায় টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

দুবাইতে ২০, ২২ এবং ২৫ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান ও শ্রীলংকা।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, নুর রাহমান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শাহিদউল্লহ কামাল, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, শারাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নুর আহমাদ, মুজিব উর রাহমান, জিয়া উর রাহমান শারাফি, ফারদি আহমাদ মালিক, আব্দুল্লাহ আহমাদজাই।

আফগানিস্তান ওয়ানডে দল : হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, জিয়া উর রাহমান শারাফি, ফারিদ আহমাদ মালিক, বিলাল সামি।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।