চট্টগ্রাম নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ভাই বন্ধু একতা সংঘ’-এর অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৬ রমজান, শুক্রবার বিকেল ৫টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উদ্যোক্তা মোঃ আব্দুল কাদের রাজুর সভাপতিত্বে ও আশরাফ উদ্দিন এর সঞ্চলনায় উন্মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল কাদের রাজু প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি বিশেষ করে প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবস্থাপনা, সঞ্চয় বৃদ্ধি এবং সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানের সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ সদস্য মোঃ আক্তার হোসেন প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ: আহ্বায়ক: মোঃ আব্দুল কাদের রাজু, সদস্য সচিব: মোহাম্মদ ইলিয়াছ হাওলাদার, সম্মানিত সদস্যগণ: মোঃ আক্তার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আশরাফ উদ্দীন, আইনজীবী মোঃ ফোরকান উদ্দিন, মোঃ রুবেল, মোঃ রফিকুল ইসলাম বাবলু, মোঃ সাহাব উদ্দিন এবং মোঃ শাকিল আহমেদ।
সবশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

