ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা শিক্ষার্থী ও সুধিজনদের সাথে ইউএনও এর ইফতার

Link Copied!

নানিয়ারচর আইডিয়াল ইসলামিক একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী ও সুধিজনদের সাথে ইফতার করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার (১০ই মার্চ) বিকেলে নানিয়ারচর মডেল মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।

অত্র মাদ্রাসা পরিচালক ও নানিয়ারচর মডেল মসজিদের খতিব মাওলানা ওবাইদুল্লাহ এর সঞ্চালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম। এর আগে ক্ষুদে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে।

নানিয়ারচর আইডিয়াল ইসলামিক একাডেমি মাদ্রাসার ইফতার মাহফিল সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা ও নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নানিয়ারচর থানার ওসি মো. তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া ও নানিয়ারচর উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।