
চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে নেয়ামত উল্লাহ আস সাদেককে সভাপতি এবং মো. ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই স্মৃতি হলে’ আয়োজিত জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা ছাত্র ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ আস সাদেক। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনও বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক চর্চা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, "সঠিক আদর্শ ও আত্মসংযমের মাধ্যমেই কেবল একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব। আর এই সমাজ গঠনে ছাত্রসমাজকেই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল মামুন আকাশ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশীদ এবং বিভাগীয় সাধারণ সম্পাদক নিশাত সালসাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD