আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
শুক্রবার দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঈদ উপহার ( শাড়ি ও লুঙ্গি) তুলে দেন তিনি।
স্থানীয় ৮০জন অসহায় পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, যুবদল নেতা মো. হানিফ মীর, মো. বাবুল ও মহিলা দলের নেত্রী বিলকিস বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ঈদ উপহার পেয়ে আনন্দ উৎসাহ প্রকাশ করেছে সুবিধাভোগী পরিবারের সদস্যরা।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD