ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আজ লন্ডনে ২০২৬ আসরের নিলামে তাঁকে ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত ১০০ বলের খেলা দ্য হানড্রেডে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ।
দ্য হানড্রেড নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুই খেলোয়াড় ছিলেন। অন্যজন রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ান ওয়ানে থাকা এই ক্রিকেটার দল পাননি।
৩০ বছর বয়সী মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়েছে বার্মিংহাম। দ্য হানড্রেডের জন্য খেলোয়াড় কিনতে সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসের নিলামে অংশ নেয় মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি।
বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সঙ্গে।
আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD