ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডিতে অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে ফারদিন

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডিতে ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তরুণ সমাজসেবক ফারদিন। শুক্রবার বিকেলে ধানমন্ডির বিভিন্ন এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন তিনি।

ঈদ উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, চাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ সময় ফারদিন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের সামর্থ্যবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের মুখেও হাসি ফোটানো সম্ভব।

উপহার পেয়ে উপকারভোগীরা ফারদিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে।

এ সময় স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবকও উপস্থিত ছিলেন এবং তারা উপহার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

ফারদিন জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের সমর্থিত নেতাকর্মীদেরকেই উপহার দিচ্ছেন। প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। আমি চেষ্টা করছি সেসকল মানুষকে সহযোগীতা করার।

ভবিষ্যতেও তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

প্রসঙ্গত মাসুম বিল্লাল ফারদিন একজন বাংলাদেশ এর সন্তান-কিন্তু কাজ করছেন সাউথ এশিয়ান আইকন হিসেবে পাকিস্তান, শ্রীলংকা নেপাল মালেশিয়া সিংগাপুর নিয়ে।

ইতিমধ্যে খেতাব জিতেছেন কালচারাল এম্বাসাডর হিসাবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দপ্তর থেকে। এশিয়ান আইকন খেতাব পাওয়া পাকিস্তান এর সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে দায়িত্বে আছে জি এর এম কন্সাল্টেন্সি গ্রুপের মিডিয়া এডভাইসর হিসাবে।

সর্বশেষ তিনি উপকারভোগীদের কাছে তাঁর মরহুম বাবা, স্ত্রী সন্তানদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।