পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম আজকের খবর টুয়েন্টিফোর বিডি ডটকম-এর উদ্যোগে চট্টগ্রামে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম নগরীর একে খান মোড়ে অবস্থিত জাফরান রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হাবিবুর রশিদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আজকের খবর টুয়েন্টিফোর বিডি ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন, কাতার থেকে ভার্চুয়াল্লি অংশগ্রহণ করেন মোঃ ইব্রাহিম, প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ নুরুন নবী, মোঃ আসিফুজ্জামান সহ আরো অনেকে।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য কামাল পারভেজ, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি সোহাগ আরেফিন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের এর সভাপতি মোহাম্মদ রাকিব, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল, স্বাধীন সংবাদের সোহেল মাহমুদ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন পরিচালক শামসুদ্দীন, ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলা সেক্রেটারি মোঃ তোফায়েল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লিটন গাজী এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজডে২৪.নিউজ এর সম্পাদক মোঃ রুবেল, সড়ক পরিবহণ শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রিয়াজ, আব্দুল মালেক নুরুল আলম সুজন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর মোঃ নাসির উদ্দীন নিরব।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। তাই দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে গণমাধ্যমের পরিধি যেমন বেড়েছে, তেমনি সাংবাদিকদের দায়িত্বও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সঠিক ও যাচাই-বাছাই করা তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে সচেতনতা সৃষ্টি করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD