চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের খালে গোসল করার সময় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার চরতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাটাখালী খাল হতে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম মোহাম্মদ আরাফ (১১)। সে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী দক্ষিণ পাড়ার মোহাম্মদ আবছারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুর অনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী কাটাখালী খালে গোসল করতে যায় আরাফ। হঠাৎ গোসল করার সে সময় হারিয়ে যায়। খবরটি এলাকায় জানাজানি হলে সকলে খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে বিকালে পৌনে ৬টার দিকে শিশুটির মৃতদেহটি খালের মধ্যে ভাসমান অবস্থায় খুঁজে পায় এলাকাবাসী।
নিহত শিশুটির নানা হুমায়ুন কবির রুবেল জানান, আমার নাতী আরাফ এলাকার যায়েদ বিন ছাবিত মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। আজ বুধবার দুপুর অনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী কাটাখালী খালে গোসল করতে যায় আরাফ।
হঠাৎ গোসল করার সে সময় হারিয়ে যায়। বিকালে পৌনে ৬টার দিকে নাতীর মৃতদেহটি খালের মধ্যে ভাসমান অবস্থায় খুঁজে পাই আমরা।
চরতী ইউনিয়নের সদস্য মোহাম্মদ আলী খালে গোসল করতে গিয়ে আরাফ নামের এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD