ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“তারুণ্যের শক্তিই পারে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে”

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২০, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ আরমান হোসেন বাবু’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি এক বার্তায় বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা একসাথে সুখ-শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করি।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের শক্তিই পারে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।”

ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সে কামনাও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এই তরুণ নেতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।