কুমিল্লার বুড়িচং উপজেলাধীন উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে শরিয়ত বাহারুল উলুম সৈয়দ হাসান আলী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানিয়া দরবার শরীফের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ ( রবিবার) বিকেলে দরকার শরীফ কমপ্লেক্সে পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাছানীর সভাপতিত্বে ও মাওঃ ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাছানীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সহযোগী সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়িচং উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ভিপি ইন্জিনিয়ার ইদ্রিস মেহেদী।
স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি ইতালির ফ্লোরেন্স শাখার সাধারণ সম্পাদক ও জিয়া প্রজম্ম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের প্রভাষক মোঃ খোরশেদ আলম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ ইব্রাহীম, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ মুমিনুর রহমান ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান।
বক্তব্য রাখেন, হাজী মোঃ আঃ: রাজ্জাক মাষ্টার, মাওঃ মোঃ শাহিনুর রহমান, মোঃ আব্দুল মান্নান, মুফতি ছৈয়্যদ মোঃ ছাবের আহমেদ, মোঃ আব্দুল হান্নান ভূঁইয়া মাষ্টার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে দরবার শরীফ কমপ্লেক্স বিশেষ করে জামে মসজিদ, মাদ্রাসার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন এবং মাজার শরীফ সংলগ্ন রাস্তাটি ছৈয়্যদ হাছান আলী রহ: এর নামকরণ করার জন্য কুমিল্লা -৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করা হয়।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD