ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : ট্রেন পরিচালকদের সাহসিকতায় বড় দুর্ঘটনা হতে রক্ষা

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২৬, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

‎চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৮০১ নম্বর চট্টলা এক্সপ্রেস ট্রেনে আজ ভাটিয়ারী আউটারে পাওয়ারকারে অগ্নি/কাণ্ডের ঘটনা ঘটে। তবে ট্রেনপরিচালক ইমরুল কায়েস ও কন্ট্রাকটর গার্ড মোঃ শামীমের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটি ভাটিয়ারী এলাকার আউটার সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ করে পাওয়ারকারে আ/গুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি টের পাওয়ার সাথে সাথে ট্রেনপরিচালক ইমরুল কায়েস দ্রুত পদক্ষেপ নেন এবং এলএমকে (লোকোমাস্টার) ট্রেনটি দ্রুত থামানোর নির্দেশ দেন।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি তাৎক্ষণিকভাবে পাওয়ারকারের আগের বগি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এরপর আগু/ন লাগা পাওয়ারকারসহ দুটি বগি কেটে আলাদা করা হয়। একই সাথে পেছনের বগিগুলোর ব্রেক রিলিজ করে যাত্রীসহ পুরো অংশটি নিরাপদ দূরত্বে ঠেলে সরিয়ে নেওয়া হয়। ফলে আগু/ন পুরো ট্রেনে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পায়।এই তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষ ব্যবস্থাপনার কারণে শত শত যাত্রীর প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎এ ঘটনায় ট্রেনপরিচালক ইমরুল কায়েস, কন্ট্রাকটর গার্ড মোঃ শামীম এবং ট্রেনের অ্যাটেন্ডেন্টের সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন অনেকেই। যাত্রীদের জীবন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাদের এই ভূমিকা রেলওয়ের দায়িত্বশীলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

‎এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগু/ন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করতে পারে বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।