আজকের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ৮০১ চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারী (বিএম গেইট সংলগ্ন) রেলওয়ে স্টেশন এর আউটারে পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সামাজিক মাধ্যম ফেসবুকে চট্টলা ট্রেনের চলন্ত (ট্রেনের) বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় পাওয়ারকারের ট্রলীর চাকা হর্টএক্সেল হওয়ার কারনে চাকায় আগুন ধরার ভিডিও দেখতে পাওয়া যায়। আল্লাহ সকলকে হেফাজতে রাখুক।
“যান্ত্রিক ত্রুটি সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা না করার কারনে সরকারী সম্পদ পুড়ে আজ ছাই। এই অগ্নিকাণ্ড ঘটনায় রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ খুবেই মর্মাহত । রেলওয়ে প্রশাসনের নিকট সংগঠনের দাবি – সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
জাকির আহমেদ
উপদেষ্টা
তথ্য-প্রচার ও মিডিয়া সেল।
বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

