ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হালিশহর থানা পুলিশের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সোহাগ আরেফিন
মার্চ ২৬, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হালিশহর বি-ব্লকের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হালিশহর থানা পুলিশ।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সুলতান আহসানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ, এএসআই রাকিব, জহির, ফয়সাল, বাসেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানিয়ে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের দায়িত্ব পালনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৬ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে সারাদেশের ন্যায় হালিশহর থানায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।