নিজস্ব প্রতিবেদ,চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেমসান ডিপো বিপরীতে প্রবাসীর পূর্বপুরুষের দীর্ঘদিনের দখলীয় দোকান দখল ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে।ভুক্তভোগী প্রবাসী নূর নবী অভিযোগ করেন,তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন সম্প্রতি ঈদ উপলক্ষে দেশে আসলে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম ও সেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েলের নেতৃত্বে রাশেল,সোহেল, জাবেদসহ কয়েকজন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের পূর্বপুরুষের দীর্ঘদিনের দখলীয় দোকান সংস্কার করতে গেলে তার ওপর ৩০ থেকে ৪০ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে পরে দখলে থাকা দোকান দখল করে নেয়া হয়,তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এদিকে ভুক্তভোগীর পরিবারের অন্যান্য সদস্যরা জানান, চাঁদা না দেওয়ার কারণে তাদের ওপর হামলা এবং দোকান দখলের ঘটনায় তারা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা স্থানীয় প্রশাসন ও এমপি আসলাম চৌধুরীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি কালাম বিষয়টি অস্বীকার করেন,তবে সেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল দাবি করেন,দলীয় অফিস করার জন্য দোকানটি দখল করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ভুক্তভোগী প্রবাসী,সীতাকুণ্ড থানা ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।চাঁদাবাজি ও দখলবাজির মতো ঘটনায় সাধারণ মানুষ যখন অসহায় হয়ে পড়ছে, তখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এমন অনিয়ম রোধ করতে এমনটাই মনে করছেন সচেতন মহল।

