ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাস্তায় যত্রতত্র গাড়ী পার্কিং ও যানজট নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৩১, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল ৩০ মার্চ সন্ধ্যায় স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখার মাসিক কর্ম পরিষদ বৈঠক থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে এক প্রস্তাবনায় এলাকার উত্তর কাট্টলী ও বিশ্বকলোনীসহ বিভিন্ন রোড়ে যত্র গাড়ী পার্কিং এবং যানজটে জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করা হয়।তা ছাড়া ব্যাটারীচালিত অটোরিকশার বেপরোয়া চালনায় সম্প্রতি বিশ্বকলোনীতে প্রাণহানির ঘটনাও ঘটোছে।বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাানো হয়।

অপর এক প্রস্তাবে সম্প্রতি ফিরোজশাহ কলোনীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ বিত্তশালীদেরকে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম,থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী কাজী আফসার উদ্দিন শাহীন,আবদুল মোমেন,আব্দুল করিম, মোরশেদ জিয়া উদ্দিন,আফজাল আহমদ,আবু সাইদ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।