সাড়ে সাত বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ফ্রান্স ফুটবল দল।
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে স্পেন ও আর্জেন্টিনাকে টপকে দুই ধাপ এগিয়ে শীর্ষে ওঠে ফ্রান্স। তাদের বর্তমান পয়েন্ট ১৮৭৭ দশমিক ৩২।
সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফ্রান্স।
ফ্রান্সের উন্নতিতে এক ধাপ করে নীচে নেমে গেছে স্পেন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮৭৬ দশমিক ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্পেন। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৭৪ দশমিক ৮১।
এক ধাপ অবনতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে তারা। ব্রাজিলের অর্জিত পয়েন্ট ১৭৬১ দশমিক ১৬।
ব্রাজিলের পতনে এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ১৭৬৩ দশমিক ৮৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পর্তুগাল।
ফিফা র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও। ১৮০তম স্থান থেকে ১৮১তম স্থানে নেমে গেছে তারা। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৯ দশমিক ৫৩।
গত ২৬ মার্চ ভিয়েতনামের কাছে ৩-০ গোলে এবং ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। ঐ দুই ম্যাচে হারের কারণে মোট ৯.১৮ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD