পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম এর সম্মানিত সভানেত্রী ফারজানা আরজুর যোগদান উপলক্ষে অদ্য এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় সিএমপি পুনাকের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় সম্মানিত সভানেত্রী অন্যান্য সদস্যগনের সাথে পরিচিত হন এবং প্রত্যেকের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি পুনাকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সভা শেষে তিনি পুনাকের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি পুনাকের আউট সোর্সিং কর্মচারী ও পুনাক কর্মীদের সাথে কথা বলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

