ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানের সাথে বঙ্গবন্ধু ল টেম্পল প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
এপ্রিল ৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রাম পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষার্থীবৃন্দের এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি এডভোকেট ড. মঈন (সুপ্রিম কোর্ট, বাংলাদেশ), এডভোকেট আব্দুল আজিজ (সুপ্রিম কোর্ট ও জেলা দায়রা জজ আদালত, চট্টগ্রাম), এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন (জেলা দায়রা জজ আদালত, চট্টগ্রাম) এবং সাংবাদিক মো. মাসুম চৌধুরী, ইসমাইল হোসেন মিলন, মো. ফখরুল ইসলাম, মো. মাঈন উদ্দিন, রিকি দাশ ও মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আইনচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এসময় শিক্ষার্থীরা তাদের চলমান কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো এমপির সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান শিক্ষার্থীদের এমন ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি ভবিষ্যতে আইন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং চট্টগ্রামের শিক্ষা ও আইন অঙ্গনে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।