ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৪ মামলার পলাতক আসামি শওকত আলী গ্রেফতার

NewsDay 24
এপ্রিল ৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন,চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে চার মামলার পলাতক দুর্ধর্ষ আসামি মোঃ শওকত আলী (২৬) গ্রেফতার হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার আলী স্টোর বিল্ডিংয়ের পেছনে নেক্কার বাড়ি, শতাব্দী টাওয়ারের ৫ম তলায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শওকত আলী চাঁদপুর জেলার কচুয়া থানার আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি বাকলিয়া থানার একাধিক মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।