ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি। ভূমিকম্পটির গভীরতা মাত্র ৫ কিলোমিটার।

৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সময় ২টা ৪৮ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার একটি হালকা ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি এলাকায়। ভূমিকম্পটি ঢাকা থেকে ২৫৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।