ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় মঞ্চ মাতাবেন – ফারদিন

সোহাগ আরেফিন
এপ্রিল ৮, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় মঞ্চ মাতাবেন – সংগীত শিল্পী মাসুম বিল্লাল ফারদিন।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার ব্যস্ততা বর্তমানে তিনি অভিনয় করছেন পাকিস্তানের দুটি সিনেমায়। এছাড়াও একক গান প্রকাশের সাথে নিয়মিত দেশ এবং দেশের বাইরে স্টেজ প্রোগ্রাম করে যাচ্ছেন ফারদিন।

পয়লা বৈশাখে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মঞ্চ মাতাবেন এই সংগীত শিল্পী। মুঠোফোনে সংগীত শিল্পী ফারদিন বলেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আয়েজনে প্রবাসী বাঙ্গালীদের গান শোনাবেন আগামী ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল।

বাংলাদেশে গানের ব্যস্ততা এবং পরিচিতির পাশাপাশি ফারদিন এখন সাউথ এশিয়ার আইকন হিসেবে বেশ জনপ্রিয় । তিনি শ্রীলঙ্কা প্রধানমন্ত্রীর দপ্তরের আন্তর্জাতিক কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি পাকিস্তান কালচারাল অ্যাফেয়ার্সের লিস্টেড সংগীতশিল্পী হিসেবে নিয়োজিত রয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।