
জেএসএস (সন্তু লারমা) কতৃক গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ধর্মসিং চাকমা কে নৃশংস হত্যার প্রতিবাদে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গনতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
শুক্রবার সকালে রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের ধর্মঘর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে সংগঠন গুলো।
এসময় সাবেক পাহাড়ি ছাত্র পরিষদ নেতা তনুময় চাকমা জানান, জেএসএস (সন্তু লারমা) কতৃক গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ধর্মসিং চাকমা কে নৃশংস হত্যা করা হয়েছে। আমরা এর তিব্র নিন্দা জানাই। তার দুই বোন কে গুলি করা হয়েছে। দ্রুত সময়ে তদন্ত সাপেক্ষে আমরা এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি বলেও যোগ করেন তিনি।
এর আগে সকাল ৭টায় জেএসএস (সন্তু লারমা) কতৃক গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ধর্মসিং চাকমা কে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন গনতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতারা।
এদিকে পাহাড়ি সংগঠন গুলোর সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছে সহস্রাধিক যাত্রী। তবে অ্যাম্বুলেন্স ও হাসপাতালের যাত্রীবাহি পরিবহন এই আওতার বাইরে রাখে অবরোধকারীরা।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD