আগামীকাল ২৪ এপ্রিল রোজ শুক্রবার দুপুরে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ’৮৯ এর উদ্যোগে অবসর প্রাপ্ত (মরনোত্তর সহ) ৮জন শিক্ষাগুরুকে চট্টগ্রামে মহানগর এর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাগুরু সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হবে।
এ উপলক্ষে স্যারদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী ও স্মারক সম্মাননা ও মধ্যহ্ন ভোজের আয়োজন করেছেন ব্যাচ ‘৮৯ ।
এই সম্মাননা অনুষ্ঠানের আহবায়ক আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সজিব বড়ুয়া ছোটন ও প্রধান সমন্বয়ক সাংবাদিক রতন বড়ুয়া এবং সদস্য সচিব প্রকৌশলী অমর বড়ুয়া জানান স্যারদের সম্মাননা দেয়ার জন্য আমাদের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে।
তারা আরো বলেন প্রায় তিনমাস ধরে এই আয়োজন সফল করার জন্য ৮৯ ব্যাচের সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও কষ্ট করেছেন।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রয়াত প্রধান শিক্ষক অরুন চন্দ্র দেব(মরনোত্তর), প্রধান শিক্ষক(অবঃ) অনুপ কুমার মহাজন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক(অবঃ) পরিমল কান্তি বড়ুয়া, সিনিয়র শিক্ষক(অবঃ) সমিরণ কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক(অবঃ) সুপক কুমার বিশ্বাস,সিনিয়র শিক্ষক(অবঃ) সিদুল কান্তি ধর,সিনিয়র শিক্ষক(অবঃ) স্বপন দাশগুপ্ত ও শিক্ষিকা (অবঃ) মিসেস সাধনা প্রভা বড়ুয়া।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD