ঢাকাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে জয়পুরহাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ লা মে) সকালে জয়পুরহাট সদর উপজেলা মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, জয়পুরহাট ও আঞ্চলিক শ্রমকল্যাণ কেন্দ্র, বগুড়া।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, সিনিয়র আহ্বায়ক আব্দুল ওহাব, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, মাসুদ রানা প্রধান বিএনপির আহ্বায়ক উজ্জ্বল প্রধান, বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সদর উপজেলার ইউএনও আশিক-উর-রহমান, জয়পুরহাট বার কাউন্সিলের পিপি শাহিনুর ইসলাম শাইন, জয়পুরহাট জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি, মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, ভারপ্রাপ্ত সম্পাদক হিম্মত আলি উম্মতসহ জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় শ্রমিক কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।