ঢাকাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিনোদন ‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান

নিউজ ডেস্ক
মে ৫, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এর অফিসিয়াল টিজার, যেটিকে নির্মাতারা জ্যামিং সেশন বলছেন।

মঙ্গলবার সন্ধায় জ্যামিংটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

প্রায় এক মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে তাকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে।

কনসার্টের উন্মাদনা থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—সব জায়গাতেই শক্ত উপস্থিতি দেখিয়েছেন তিনি।টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি হবে একটি মিউজিক্যাল থ্রিলার। এতে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন এবং বিনোদনের মিশেলে ভিন্নধারার অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা।

টিজারের শেষ দিকে একটি বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন’।

এতে স্পষ্ট, সামনে আরও চমক নিয়ে আসতে যাচ্ছেন ‘রকস্টার’ শাকিব খান।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।