ঢাকাবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্র ও সন্ত্রাসী মামলার এজাহারভূক্ত পলাতক আসামীসহ ৩ ডাকাত সদস্য গ্রেফতার

প্রেস রিলিজ
মার্চ ৩, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

অস্ত্র ও সন্ত্রাসী মামলার এজাহারভূক্ত পলাতক আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সম্প্রতি মিরেরসরাই অঞ্চলে সংঘটিত তিনটি ডাকাতির মূলহোতা রুবেল ও তার ০৩ সহযোগী ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে র‌্যাব-৭ এর হাতে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, ৫/৬ জনের একটি ডাকাত দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন বড়তাকিয়া বাজার এলাকার একটি কালভার্টের উপর ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৩ মার্চ (শুক্রবার) রাত আনুমানিক ২.৪৫ ঘটিকার সময় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রুবেল (৩০), পিতা-মৃত. মনির হোসেন, সাং-কালাপানিয়া, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-জলিল, বাইতুর শরীফ মসজিদের ভাড়াঘর, ভাটিয়ারী ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আনোয়ার হোসেন(৫২), পিতা-আব্দুল আজিজ, সাং-কালাপানিয়া, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ফৌজদারহাট সাঙ্গ রোড, পারভেজ কন্টাকটরের বিল্ডিং, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ নোমান(৫০), পিতা-মৃত. আবুল কাসেম, সাং-মুছাপুর, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে শেরশাহ্, বিহারী মসজিদের সামনে, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর এবং ০৪। মোঃ কাদের(৪০), পিতা-মৃত. এমরান, সাং-খুইন্নারগু, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ফৌজদারহাট
বাজারের পশ্চিমে, কামালের ভাড়া বাসা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামদের’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে থাকা অজ্ঞাত আরো ০২ জন সহযোগী আসামীর সহায়তায় ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছে বলে স্বীকার করে।

আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশীর পর উপস্থিত সাক্ষীদের সম্মূখে ০১নং আসামী মোঃ রুবেল (৩০) এর পরিহিত প্যান্টের কোমরে গুজানো অবস্থা হতে স্টিলের তৈরী ০১টি টিপ ছোরা, ধৃত ০২ নং আসামী মোঃ আনোয়ার হোসেন(৫২) তার পরিহিত প্যান্টের কোমরে গুজানো অবস্থা হতে স্টিলের তৈরী ০১টি টিপ ছোরা, ধৃত ০৩নং আসামী মোঃ নোমান (৫০) তার পরিহিত প্যান্টের কোমরে গুজানো অবস্থা হতে স্টিলের তৈরী ০১টি টিপ ছোরা এবং ধৃত ০৪ নং আসামী মোঃ কাদের(৪০) তার পরিহিত প্যান্টের কোমরে গুজানো অবস্থা হতে ০১টি কাঠের হাতল যুক্ত ছোরা আসামীরা নিজ হাতে বের করে দেয়া মতে ডাকাতির কাজে ব্যবহৃত সর্বমোট ০৪টি ছোরা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা জোরারগঞ্জ, মিরসরাই ও সীতাকুন্ড এলাকার সংঘবদ্ধ ডাকাত। তারা বর্ণিত স্থানে সমবেত হয়ে হাইওয়ে রোডে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামী ১। মোঃ রুবেল(৩০), ২। মোঃ আনোয়ার হোসেন(৫২), ৩। মোঃ নোমান(৫০), ০৪। মোঃ কাদের(৪০) সহ অজ্ঞাতনামা ০২ জন আসামী পরস্পর জ্ঞাতসারে মারাতœক অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থলে সমবেত হয়ে হাইওয়ে রোডে ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করছিলো বলে নিজ মূখে স্বীকার করে।

উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে আটককৃত আসামী মোঃ রুবেল (৩০) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া, হাটহাজারী এবং সীতাকুন্ড থানায় চুরি, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত সর্বমোট ০৩ টি মামলা পাওয়া যায়। ধৃত আসামী মোঃ আনোয়ার হোসেন (৫২) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় মারামারি ও ছিনতাই সংক্রান্ত ০২ টি মামলা পাওয়া যায়। আসামী মোঃ নোমান (৫০) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সন্দীপ ও জোরারগঞ্জ থানায় অবৈধ অস্ত্র, চুরি, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত ০৫ টি এবং চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানায় ০১ টি অবৈধ অস্ত্রের মামলাসহ সর্বমোট ০৬টি মামলা পাওয়া যায়। আসামী মোঃ কাদের(৪০) এর বিরুদ্ধে চট্টগ্রাম এর সীতাকুন্ড থানায় ডাকাতি সংক্রান্ত ০১ টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।