৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী।
ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আলা উদদীন শিকদার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও উত্তর জেলা জামায়াতের আমীর মোঃ আলা উদদীন শিকদার বলেছেন,ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি অদ্য ২৮ মার্চ সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন সন্ত্রাস,চাঁদাবাজি ও দূরনীতি জনজীবনকে আজ অতিষ্ঠ করে তুলেছে।এগুলো থেকে বাঁচতে হলে সৎ যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করতে হবে।তিনি আরো বলেন সরকারকে জুলাই সনদ ও গনভোট অবশ্যই মেনে নিতে হবে।নচেৎ ছাত্র জনতার রোষানল থেকে তারা কখনো রেহাই পাবেনা।তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদ প্রার্থী আল আমিন হাসপাতালের এম ডি ইউসুফ চৌধুরীর পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ওয়ার্ড জামায়তের আমীর কাজী আফসার উদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী,সন্দীপ উপজেলা আমীর মোঃ সিরাজুল ইসলাম ফিরোজ,সন্ধিপ ফাউন্ডেশনের চেয়ারমেন মোঃ আলাউদ্দিন,জামায়াত নেতা মোঃ আকবর হোসেন,শিবির নেতা আমজাদ হোসেন ও সাইদুর রহমান প্রমুখ।

