ঢাকাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাগর থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী

নিউজ ডেস্ক
এপ্রিল ১০, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, যদিও বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠালে দ্রুত অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন।

তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।