ঢাকাবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম থেকে টঙ্গী  কোরিয়ান কোচের ট্রায়াল রান সমপূন্ন

NewsDay 24
এপ্রিল ৫, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
কোরিয়া থেকে আমদানি করা নতুন কোচ যুক্ত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে। আসন্ন ঈদুল ফিতরের আগেই নতুন কোচে ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে যায় কোরিয়া থেকে আনা নতুন এসব কোচ। সুবর্ণ ট্রেনে থাকা বর্তমান লাল- সবুজের কোচ দিয়ে একটি স্পেশাল ট্রেন ছেড়ে গেছে।
ট্রায়াল রেকের কোচ রয়েছে ৭ টি শোভন চেয়ার, ৪টি এসি চেয়ার/স্নিগ্ধা, একটি পাওয়ার কার, দুইটি গার্ডব্রেক, খাবার গাড়ি, শোভন চেয়ার। ট্রায়াল রানে পজিটিভ রিপোর্ট আসলে পরবর্তীতে যাত্রী সেবায় যেকোনো রুটে বরাদ্দ হতে পারে।
জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ২০০৬ সালে সাদা চায়না কোচ যুক্ত হয়। ১৪ বছর পর সুবর্ণ এক্সপ্রেসে কোরিয়ান এসব সাদা কোচ সরিয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা লাল-সবুজের কোচ যুক্ত করা হয় ২০২০ সালের নভেম্বরে।
তখন সাদা রঙের পুরনো কোচের বদলে লাল-সবুজের ১৮টি নতুন কোচ সংযোজন করা হয়। এখন এসব কোচ সরিয়ে কোরিয়া থেকে আনা অত্যাধুনিক নতুন কোচ সংযোজন করা হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাপস কুমার দাস বলেন, কোরিয়া থেকে আমদানি করা বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাওয়া আধুনিকতার ছোঁয়া সম্বলিত মিটারগেজ কোচের ট্রায়াল রেক। আরামদায়ক সিট, অটোমেটিক স্লাইড ডোর, বায়ো টয়লেট, সিসি ক্যামেরা সহ আরও কিছু নতুন প্রযুক্তি যুক্ত আছে এইসব কোচে। আজ সকালে ১৪/২৮ লোড নিয়ে পাহাড়তলী থেকে টঙ্গী জংশন পর্যন্ত ট্রায়াল রান সমপূন্ন করেছে। ট্রায়াল রেকের দায়িত্বে হুন্দাই রোটেম লোকোমোটিভ ৩০০৩ কাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।