ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম দেওয়ানহাটে টায়ারের গোডাউনে আগুন,ট্রেন চলাচল বন্ধ 

NewsDay 24
এপ্রিল ২৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে দেওয়াট ব্রিজের নিচে একটি গোডাউনে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শাহজাহান বলেন, দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

রেললাইনের পাশে এ অগ্নিকাণ্ডের পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি।
এছাড়া মার্শাল ইয়ার্ডে বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।