ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে “সিআরএ”

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৭, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে জাতি। ফুলে ফুলে ভরে উঠেছে দেশের সবগুলো শহীদ স্মৃতিস্তম্ভ।

মহান বিজয় দিবসে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) নেতৃবৃন্দরা।

সোমবার দিবসের প্রথম প্রহরে কাট্টলী সাগর পাড়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সংগঠনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সংগঠনের উপদেষ্টা ও কালের প্রতিচ্ছবির সম্পাদক ও প্রকাশক আল-মামুন, সংগঠনটির সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক এম আর মিলন, সদস্য মোঃ শাকিল, রুমেন চৌধুরী প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।