ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

Link Copied!

শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন’কে সম্মাননা স্মারক প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়াম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।

চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা-২০২৫, চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই স্মৃতি বিপ্লব হলে শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি ও লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়াম্যান কাজী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম শিক্ষা সম্পাদক ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়াম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ ক্যাপ্টেন আতিক ইউ এ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম এর উপদেষ্টা মো: জয়নাল আবেদীন, চিটাগং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ এর চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম।

এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম এর সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম মডার্ন স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল, সংগঠনের অর্থ সম্পাদক ও চট্টগ্রাম মডার্ন স্কুলের সহকারি প্রধান শিক্ষক জাফর উল্যাহ, শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম এর সহ-সভাপতি ও নূহা একাডেমির চেয়ারম্যান আবদুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম নিবার্হী সদস্য ও কলকাকলি বে.সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, নির্বাহী সদস্য ও মিডওয়ে গ্রামার স্কুলের পরিচালক মোহাম্মদ মো. জামাল উদ্দিন, নির্বাহী সদস্য ও ক্যারিয়ার পয়েন্ট এর পরিচালাক নাসরিন আক্তার, নিবার্হী সদস্য ও লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক আবদুল গণি বিভিন্ন বিদ্যালয়ের পরিচালক, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।