বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে। ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুই দলের ওয়ানডে সিরিজ জিতেছিল আফগানরা। এবারও ৩ ম্যাচের সিরিজে দলটি ১–০ তে এগিয়ে।
তাই আবুধাবিতে আফগানিস্তান আজ মাঠে নামবে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে। বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো। তা, সিরিজ বাঁচানোর এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেন করেন তানজিদ হাসান ও সাইফ হাসান। কেউই বড় রান পাননি। তানজিদ করেন ১০ রান, ওয়ানডে অভিষেকে সাইফ ফেরেন ২৬ রান করে। দ্বিতীয় ম্যাচেও এই দুজনেরই ওপেন করার কথা।
নাজমুলের ব্যাটে বড় ইনিংস চায় বাংলাদেশ
নাজমুলের ব্যাটে বড় ইনিংস চায় বাংলাদেশএসিবি
ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে আরেক ওপেনার মোহাম্মদ নাঈম যোগ দিলেও আজ ওপেনিংয়ে তাঁকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। ৩ নম্বরে খেলবেন নাজমুল হোসেন। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান গত ম্যাচে আউট হন ২ রান করে।
আজ তাঁর কাছ থেকে বড় রান প্রয়োজন বাংলাদেশ দলের। মিডল অর্ডারও অনেকটাই ঠিকঠাক। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীই খেলবেন মিডল অর্ডারে। গত ম্যাচে ৭ রানে আউট হওয়া নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন।

