
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বিদায়ী কর্মকর্তা মোঃ এনামুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, তাঁর অবদান রাঙ্গামাটি জেলা পুলিশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি মোঃ এনামুল হকের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল আসিফ ইমাম।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.